নিজস্ব প্রতিবেদক
৪৩তম বিসিএস: ৩১ মার্চ পর্যন্ত আবেদনের সময় বাড়াতে ইউজিসির চিঠি
ফাইল ছবি
৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানোর অনুরোধ জানিয়ে সরকারি কর্ম কমিশনকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।
ইউজিসি বলেছে, মহামারির কারণে নির্ধারিত সময়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে চূড়ান্ত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। এতে বিএসিএস পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক অনেক শিক্ষার্থী এবার বাদ পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণেই আবেদনের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছে ইউজিসি। এই অনুরোধ সম্বলিত চিঠি আজ পিএসসিতে পৌঁছে দেওয়া হয়েছে।
মহামারিতে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান গত বছরের ১৮ মার্চ থেকে বন্ধ রয়েছে। বন্ধের মধ্যে ভার্চুয়ালি ক্লাস চালিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও অধিকাংশ ক্ষেত্রেই পরীক্ষা নেওয়া সম্ভব নেওয়া হয়নি। পরে ডিসেম্বর মাসে ইউজিসির সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।
ইউজিসির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, ওই বৈঠকেই উপাচার্যদের পক্ষ থেকে বিসিএস পরীক্ষায় আবেদনের সময় বাড়াতে অনুরোধ জানানো হয়েছিল।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























