ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩১, ২১ জানুয়ারি ২০২১

আমি সবার আগে টিকা নেব: অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, 'আমি সবার আগে টিকা নেব। কারণ আমার টিকা দরকার। আমার বয়স হয়েছে। সরকার যে টিকা দেবে সেই টিকাই নেব।'

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

এসময় অর্থমন্ত্রী জানান তিনি প্রথম দফাতেই করোনাভাইরাসের সরকারে দেওয়া টিকাই নিতে চান।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে ভারত সরকারের উপহার হিসেবে দেওয়া অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ২০ লাখ টিকার ডোজ দেশে এসেছে।

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে এই টিকা তুলে দেন।

উল্লেখ্য, এই উপহারের টিকা ছাড়াও  ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে ৩ কোটি ডোজ টিকা কিনছে সরকার। এর জন্য সেরাম ইন্সটিটিউটকে আগাম টাকাও প্রদান করেছে বাংলাদেশ।

চলতি মাসের শেষ সপ্তাহ থেকে রাজধানীর চারটি হাসপাতালে টিকা দেওয়া শুরু হতে পারে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়