নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:২৯, ২১ জানুয়ারি ২০২১
করোনায় আক্রান্ত হয়ে সাংবাদিক আফজালুর রহমানের মৃত্যু
আফজালুর রহমান
চ্যানেল নাইনের সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক এবং ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) গবেষণা সহযোগী ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য আফজালুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।
বৃহস্পতিবার রাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং বিজেসি কার্যালয়ে পরপর দুটি জানাজার নামাজের পর তাকে পঞ্চগড় আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের নিজ গ্রামে নেয়ার কথা রয়েছে। শুক্রবার তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
আফজালের মৃত্যুতে শোক জানিয়েছেন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং অন্যান্য গণমাধ্যম কর্মীরা।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়























