ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৫, ২২ জানুয়ারি ২০২১
আপডেট: ১৩:৪৯, ২২ জানুয়ারি ২০২১

প্রধানমন্ত্রীকে দিয়ে টিকা প্রয়োগ শুরু হলে জনগণ আগ্রহী হবে: জাফরুল্লাহ

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রীকে দিয়ে করোনার টিকা প্রয়োগ শুরু হলে এ ব্যাপারে জনগণ আগ্রহী হবে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ (শুক্রবার) করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 

তিনি বলেন, কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই বিনা টেন্ডারে করোনার টিকা আমদানির সুযোগ দিয়ে একটি বেসরকারি কোম্পানিকে অর্থনৈতিক সুবিধা দিচ্ছে সরকার। ওই কোম্পানিকে সুবিধা দিতেই দুই ডলারের টিকা জনগণের কাছে বিক্রি করা হবে ৫ ডলারে বলেও মন্তব্য করেন তিনি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, যতদিন সরকারিভাবে ভ্যাকসিন দেওয়া শেষ না হবে, ততোদিন বেসরকারিভাবে টিকা আমদানির সুযোগ দেওয়া ঠিক হবে না। এতে টিকার দাম বেড়ে যাবে, নকল ভেজাল ভ্যাকসিন চলে আসবে।

বেসরকারিভাবে ভ্যাকসিন আমদানি বন্ধে প্রয়োজনে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। 
 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়