নিজস্ব প্রতিবেদক
ওবায়দুল কাদেরের পরিবার ‘রাজাকার’: এমপি একরামুল করিম
ফাইল ছবি
ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পরিবারকে ‘রাজাকার’ বলে মন্তব্য করেছেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।
আজ (বৃহস্পতিবার) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তিনি এমন মন্তব্য করেন।
একরামুল করিম চৌধুরী ভিডিও বার্তায় ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলার হুমকি দেন। তিনি বলেন, আমি কথা বললে তো আর মির্জা কাদেরের বিরুদ্ধে বলবো না, আমি বলবো ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। কয়েক দিনের মধ্যে নোয়াখালী জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না হলে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলবো।
একরামুল করিম চৌধুরী এ সময় ওবায়দুল কাদেরকে ‘রাজাকার’ পরিবার বলে উল্লেখ করে বলেন, একটা রাজাকার ফ্যামিলি এই পর্যায়ে আসছে তার ভাইরে শাসন করতে পারে না। এগুলো নিয়ে আমি আগামী কয়েক দিনের মধ্যে কথা বলবো যদি জেলা কমিটি না দেয়।
পরবর্তীতে অবশ্য ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে নেন তিনি। তবে এর আগেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























