ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৫, ২২ জানুয়ারি ২০২১

করোনায় দেশে আরও ১৫ মৃত্যু

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত আরও ১৫ জন ব্যক্তি মারা গেছেন। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৯৮১ জনে।     

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৬১৯ জন। নতুন শনাক্তদের নিয়ে দেশে সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৩০ হাজার ৮৯০ জনে।   

শুক্রবার (২২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য পাওয়া গেছে। 

একদিনে করোনাকে জয় করেছেন আরও ৪৮৭ জন। বর্তমানে দেশে সুস্থতার সংখ্যা পৌঁছাল ৪ লাখ ৭৫ হাজার ৫৬১ জনে।      

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়