ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৫, ২৩ জানুয়ারি ২০২১

তিন অঞ্চলে বইছে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন শ্রীমঙ্গলে

ফাইল ছবি

ফাইল ছবি

আজ দেশের তিন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এছাড়াও সারাদেশেরই তাপমাত্রা কমে গেছে। মাত্র দুটি অঞ্চল বাদে দেশের সব অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে পূর্বাভাসে আবহওয়া অধিদফতর জানিয়েছে, রাঙ্গামাটি, শ্রীমঙ্গল ও পঞ্চগড় অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ৯ ডিগ্রি, তেঁতুলিয়ায় ৯ দশমিক ৩ ডিগ্রি ও রাঙ্গামাটিতে ১০ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টার পরের তিনদিন রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়