নিজস্ব প্রতিবেদক
জনগণের দুঃখ-কষ্টে পাশে আছে বিএনপি: রিজভী
সংগৃহীত ছবি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা যারা বিরোধীদলের রাজনীতি করি রাতে ঘুমাতে পারি না। আমাদের অবস্থা জলে কুমির ডাঙ্গায় বাঘ। তবুও আমরা বিএনপি নেতাকর্মীরা জনগণের দুঃখ-কষ্টে তাদের পাশে আছে।
আজ (শনিবার) বেলা ১১টার দিকে জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরের সালনা ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বিএনপির নেতাকর্মীরা আজ নির্যাতিত-উপেক্ষিত। কারও বিরুদ্ধে ৩০ থেকে ৪০টি আবার কারো ১০০ থেকে দেড়শটি মামলা রয়েছে। কেউ কেউ কারাগারে আছেন। অনেকে দুই-একদিন আগে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আমরা যারা শহীদ জিয়ার আদর্শের কথা বলি, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থাশীল, যারা তারেক রহমানের নেতৃত্বকে অনুসরণ করছি, আমাদের দিন-রাত কাটছে এক রকম ভয়াবহতার মধ্যে।
গাজীপুর মহানগর বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক কাউন্সিলর তানবীর আহমেদের সঞ্চালনায় মহানগর বিএনপি নেতা মঞ্জুরুল করিম রনির উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় আরো বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সহ-সভাপতি হালিমুজ্জামান ননী, সহ-সভাপতি মেহেদী হাসান এলিজ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আহমেদ তালুকদার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, গাজীপুর জেলা যুবদলের সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাট, যুবদল নেতা মাহমুদুল হাসান রাজু প্রমুখ।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























