ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০১, ২৩ জানুয়ারি ২০২১

রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাসচাপায় দুইজন নিহত

ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাসচাপায় দু’জন নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে একজন কমিউনিটি পুলিশ মফিজুল ইসলাম (৩২)। অপরজন অজ্ঞাত (২৮)।
  
নিহত মফিজুল ইসলাম ফ্লাইওভারের উপর কমিউনিটি পুলিশ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

প্রত্যক্ষদর্শী বাসযাত্রী শাওন হাসান জানান, হানিফ ফ্লাইওভারের উপর একটি বাস অজ্ঞাতপরিচয় এক মোটরসাইকেল আরোহী ও ফ্লাইওভারের লাইনম্যান হিসেবে ডিউটিরত মফিজুলকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়