আইনিউজ ডেস্ক
কমলাপুরে ৬ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
ঢাকার কমলাপুরে বিআরটিসি বাস ডিপো সংলগ্ন একটি গার্মেন্টস ভবনের ৬ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২৪ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে বিআরটিসি ডিপোর পাশে অবস্থিত অলি গার্মেন্টস নামের ওই ভবনে আগুন লাগে।
আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজে শুরু করে। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন সাংবাদিকদের জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর কাজে লেগে যায়। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। একইসঙ্গে তাৎক্ষণিকভাবে হতাহত এবং ক্ষতির পরিমাণও নিরূপণ করা যায়নি বলেও জানান তিনি।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























