আইনিউজ প্রতিবেদক
দৌলতদিয়ায় আজও বন্ধ ফেরি, যানবাহনের দীর্ঘ সারি
তীব্র কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতেদৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আজও ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ধরে ফেরি বন্ধ থাকায় ঘাটে আটকে আছে শতাধিক যানবাহন।
রোববার (২৪ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত মেলেনি সূর্যের দেখা। ফলে ফেরি চলাচল শুরু হয়নি আজও। শনিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১০টা থেকে এরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। দৌলতদিয়া ঘাটে আটকা ৬টি ফেরি।
এদিকে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর উভয় পাশেও প্রায় ২০ কিলোমিটারজুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট। ফলে ধীর গতিতে চলছে দূরপাল্লার যানবাহন।
এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, ‘ঘন কুয়াশার কারণে শনিবার (২১ জানুয়ারি) রাত ১০টা থেকে আজ রোববার ভোর চারটা পর্যন্ত দুই দফায় কয়েক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকে। দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। এতে সেতুর দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।’
তিনি আরও জানান, ‘সকাল থেকে গাড়ি চললেও তা অত্যন্ত ধীর গতীতে। তবে বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।’
অন্যদিকে, রাজধানীসহ সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। বিশেষ করে উত্তর ও দক্ষিণাঞ্চল ঢেকে গেছে কুয়াশায়। এতে করে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। অভ্যান্তরীণ ও মহাসড়কে যানবহন চলছে হেডলাইট জ্বালিয়ে।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























