আইনিউজ প্রতিবেদক
আপডেট: ১৭:৩৬, ২৪ জানুয়ারি ২০২১
বেসরকারিভাবে টিকা আমদানি হলে টিকা চুরি হবে: জাফরুল্লাহ
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী
বাংলাদেশে আগামী ২৭ জানুয়ারি থেকে শুরু হবে করোনার টিকা প্রয়োগ কার্যক্রম। এরইমধ্যে গত ২১ জানুয়ারি ভারত্র উপহার দেয়া ২০ লাখ টিকা দেশে এসেছে। এগুলো ছাড়াও আরও টিকা কেনা হচ্ছে। তবে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মতে বেসরকারিভাবে টিকা আমদানি করার সিদ্ধান্তটি সরকারের একটি ভুল সিদ্ধান্ত।
তিনি বলেছেন, বেসরকারিভাবে টিকা আমদানি হলে সরকারি টিকা চুরি হবে। বেসরকারিভাবে টিকা আমদানির সিদ্ধান্ত নিয়ে সরকার ভুল করছে।
রোববার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ এসব কথা বলেন।
এসময় ডা. জাফরুল্লাহ বলেন, টিকা আমদানির জন্য বিনা টেন্ডারে এক হাজার ২০০ কোটি টাকা ছাড় করা হয়েছে। এটা ঠিক হয়নি। মাত্র ২ কোটি টাকার জন্য বেগম জিয়া সাজা খাটছেন, এক হাজার ২০০ কোটির হিসাবও তো একসময় সামনে আসবে।
এর আগে গত শুক্রবার (২২ জানুয়ারি) এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে দিয়ে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হলে এ ব্যাপারে জনগণ আগ্রহী হবে বলেও মন্তব্য করেছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা।
তিনি বলেন, কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই বিনা টেন্ডারে করোনার টিকা আমদানির সুযোগ দিয়ে একটি বেসরকারি কোম্পানিকে অর্থনৈতিক সুবিধা দিচ্ছে সরকার। ওই কোম্পানিকে সুবিধা দিতেই দুই ডলারের টিকা জনগণের কাছে বিক্রি করা হবে ৫ ডলারে।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, যতদিন সরকারিভাবে ভ্যাকসিন দেয়া শেষ না হবে, ততোদিন বেসরকারিভাবে টিকা আমদানির সুযোগ দেয়া ঠিক হবে না। এতে টিকার দাম বেড়ে যাবে, নকল ভেজাল ভ্যাকসিন চলে আসবে।
বেসরকারিভাবে ভ্যাকসিন আমদানি বন্ধে প্রয়োজনে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























