ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫১, ২৪ জানুয়ারি ২০২১
আপডেট: ১৩:৫২, ২৪ জানুয়ারি ২০২১

মিয়ানমার থেকে ৪০০ কোটি টাকার চাল আনা হচ্ছে

ফাইল ছবি

ফাইল ছবি

মিয়ানমার থেকে বাংলাদেশ সরকারের যে ১ লাখ টন চাল আমদানি করার কথা তার দামদর চূড়ান্ত হয়েছে। ৪৮৫ ডলার বা ৪১ হাজার টাকায় প্রতি টন চাল আনা হবে। এ হিসাবে এক লাখ টন চালের দাম পড়ে ৪১১ কোটি টাকার মতো।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমকে উদ্ধৃত করে রয়টার্স রবিবার এ তথ্য জানায়।

ড. মোছাম্মৎ নাজমানারা জানান, সরকার থেকে সরকার চুক্তিতে সব ধরনের খরচসহ প্রতি টন চাল ৪৮৫ ডলারে আমদানি করা হবে। 

তিনি বলেন, ‘দাম কমিয়ে রাখার বিষয়টিকে আমরা গুরুত্ব দিচ্ছি।’

এই চুক্তি খুব দ্রুত স্বাক্ষরিত হবে। এপ্রিল থেকে ধাপে ধাপে চাল আসা শুরু হবে।

চাল উৎপাদনে বিশ্বের ৭তম দেশ মিয়ানমার। এবার তারা রপ্তানিতেও এগিয়ে যাওয়ার জন্য বিশেষ মনোযোগী হয়েছে। বর্তমানে মিয়ানমার সরকার ২০ লাখ টন চাল রপ্তানির লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। এতে দেশটির আন্তর্জাতিক চালের বাজারে আরো এক ধাপ এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

তারা স্থল এবং জলপথের মাধ্যমে ৬৫টি দেশে চাল রপ্তানি করে থাকে। তাদের রপ্তানির বড় একটি অংশ যায় চীনে।

মিয়ানমার থেকে সর্বশেষ তিন বছর আগে চাল আমদানি করে বাংলাদেশ। বাংলাদেশ ভারত থেকেও দেড় লাখ টন চাল কিনছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়