ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২২, ২৪ জানুয়ারি ২০২১

দেশে একদিনে আরও ২০ মৃত্যু

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত আরও ২০ জন ব্যক্তি মারা গেছেন। এর মধ্য দিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৩ জনে।      

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৪৭৩ জন। নতুন শনাক্তদের নিয়ে দেশে সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৩১ হাজার ৭৯৯ জনে।   

রোববার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য পাওয়া গেছে।

একদিনে করোনাকে জয় করেছেন আরও ৫১৪ জন। বর্তমানে দেশে সুস্থতার সংখ্যা পৌঁছাল ৪ লাখ ৭৬ হাজার ৪১৩ জনে।       

 আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়