নিজস্ব প্রতিবেদক
দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ
ফাইল ছবি
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে শেখ মোহাম্মদ মোরশেদ ও মেহেদী হাসান চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ (রবিবার) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে নিয়োগ দেওয়া হয়।
আইন মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নহিদ আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা গেলে গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিনকে দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এই নিয়োগের পর তখনকার দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেন। এই দুজনের পদত্যাগের পর আজ নতুন দুইজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হলো।
এই দুই জনসহ এখন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের সংখ্যা দাঁড়ালো তিন জনে। অপর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হলেন এস এম মুনীর।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























