চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রামে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিসে বিএনপির হামলা
সংগৃহীত ছবি
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলা চালিয়েছে বিএনপি সমর্থকরা। এ সময় অফিসের ভেতরে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর ও নৌকা প্রতীকের পোস্টার এবং ব্যানার ছিঁড়ে ফেলে তারা।
আজ (রবিবার) বিকেল ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগ সমর্থিত দুই নারী আহত হন।
তারা হলেন- নুরুল আলম মিয়ার স্ত্রী শান্তা-(৩৫) ও তার ভাইয়ের বউ ইসরাত জাহান-(৩৩)। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, বিকেলে ১৯নং ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী নুরুল আলম মিয়ার স্ত্রী শান্তার নেতৃত্বে নির্বাচনী অফিসে তার নারী নেতাকর্মীদের নিয়ে নৌকা ও মিষ্টি কুমড়া প্রতীকের প্রচারণার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় ওই ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর ইয়াসিন চৌধুরী আসুর স্ত্রী রানীর নেতৃত্বে ১৫-২০ জন নারী ও ১০ জন পুরুষ অফিসে ঢুকে অতর্কিত হামলা চালায় ও ভাঙচুর করে। এ সময় তারা নৌকার পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে।
আগামী ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হবে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























