নিজস্ব প্রতিবেদক
ওষুধ কোম্পানির কর্মীদের জন্য ১০ লাখ ভ্যাকসিন আনা হচ্ছে
নাজমুল হাসান পাপন
ওষুধ কোম্পানির কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের জন্য ১০ লাখ ডোজ ভ্যাকসিন আনা হচ্ছে বলে জানিয়েছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন।
রোববার সন্ধ্যায় তার গুলশানের বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
পাপন বলেন, আমি প্রথম থেকেই বলে আসছি যে, করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ওষুধ কোম্পানির কর্মচারীরা। কারণ, একদিনও তাদের কাজ বন্ধ থাকেনি। দেশের প্রতিটা দোকানে ওষুধ বিক্রি হচ্ছে। আমাদের প্রতিনিধিদেরকে হাসপাতাল ও চেম্বারে যেতে হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি সরকারের যে তালিকা আছে, তাতে প্রাইভেট ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর কেউই আমরা সেখানে নেই।
সেজন্য দেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানির জন্য আমরা কিছু ভ্যাকসিন এনেছি। ওষুধ শিল্প সমিতির মাধ্যমে সেটা আমরা চেয়েছি। ফার্মাসিউটিক্যালস কোম্পানির জন্য আমরা ১০ লাখ ডোজ ভ্যাকসিন আনছি। ওষুধ কোম্পানিগুলোর সব কর্মচারী এবং তাদের পরিবার পাবে। সুতরাং, এক্ষেত্রে ১০ লাখ ডোজও অনেক কম।
ভারতের সেরাম ইনস্টিটিউ থেকে আমদানিকৃত ভ্যাকসিন বাইরে পাওয়ার কোনও সম্ভাবনা নেই বলে উল্লেখ করেন পাপন। তবে সরকার আমরা প্রাইভেট মার্কেটে (হাসপাতাল-ক্লিনিক) সরবরাহ করতে বললে তা চেষ্টা করে দেখা হবে বলে জানান তিনি। এছাড়া এখন যে চালনটি আসছে, সেটা ওষুধ কোম্পানিগুলোকে দেয়ার পর উদ্বৃত্ত থাকলে তা দু-একটা কোম্পানিকে দেয়া হতে পারে।
গত ৫ নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়, ভারতের সেরাম ইনস্টিটিউট এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে কোভিড-১৯ এর ভ্যাকসিনের বিষয়ে চুক্তি হয়। সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী, বাংলাদেশ পর্যায়ক্রমে ৩ কোটি ভ্যাকসিন পাবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























