ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩০, ২৫ জানুয়ারি ২০২১
আপডেট: ১২:৪২, ২৫ জানুয়ারি ২০২১

দেশে পৌঁছল আরও ৫০ লাখ করোনার টিকা

ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির প্রথম চালানের ৫০ লাখ করোনা টিকা দেশে পৌঁছেছে। 

সোমবার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইটে টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

প্রথমে এগুলাে ল্যাবটেস্ট করবে বেক্সিমকো কর্তৃপক্ষ। ৫০ লাখ ডোজ টিকার চালান রাখা হবে বেক্সিমকোর ওয়্যারহাউসে। 

এদিকে ঢাকার যে পাঁচ হাসপাতালে বুধবার টিকাদান কার্যক্রম শুরু হবে, সেসব হাসপাতালে পূর্বপ্রস্তুতি শুরু হয়েছে।

এর আগে বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন জানান, তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকার প্রথম চালানটি গ্রহণ করার পর তা রাখা হবে বেক্সিমকোর ওয়্যারহাউসে। এসব টিকা সরাসরি নেওয়া হবে টঙ্গীতে বেক্সিমকোর নিজস্ব ওয়্যারহাউসে।

জানা গেছে প্রতি কার্টনে ১২শ’ ভায়ালে রয়েছে ১২ হাজার ডোজ টিকা।

উল্লেখ্য, ৫০ লাখ ডোজ টিকা হচ্ছে বাংলাদেশ সরকারের কেনা তিন কোটি ডোজের প্রথম চালান।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়