নিজস্ব প্রতিবেদক
পুলিশকে কথায় নয়, কাজে পটু হতে: হাইকোর্ট
পুলিশকে কথা নয়, কাজে পটু হতে হবে বলে পুলিশকে সতর্ক করে দিয়েছে হাইকোর্ট। পুলিশকে আরও দায়িত্বশীল হতে বলেছে হাইকোর্ট।
সোমবার (২৫ জানুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এসব কথা বলেন।
এদিন কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচন চলাকালে বিচারকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের জন্য নিঃশর্ত ক্ষমা চান জেলার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত।
পরে হাইকোর্ট বলেছে, আইনের শাসন বিচার ব্যবস্থায় একা পূর্ণাঙ্গতা পায় না। রাষ্ট্রের সব অঙ্গের একসঙ্গে কাজ করতে হয়। এজন্য পুলিশকে আরও দায়িত্বশীল হতে হবে। কে কোন দলের বা মতাদর্শের সেটা বিবেচ্য বিষয় নয়। পুলিশের কোনো কর্মকাণ্ডের জন্য যেন ভীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।
‘আপনারা জনগণের বন্ধু। আপনাদেরকে জনগণের আস্থা অর্জন করতে হবে। মানুষ যেন দেশকে পুলিশি রাষ্ট্র মনে না করে।’ পুলিশকে উদ্দেশ করে বলে হাইকোর্ট।
এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত।
আদালতে এসপি তানভীরের পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী। শুনানিতে পক্ষভুক্ত হয়ে শুনানি করেন আইনজীবী অনিক আর হক, ইশরাত হাসান ও এএম জামিউল হক ফয়সাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. তাহিরুল ইসলাম।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























