আইনিউজ প্রতিবেদক
বইমেলা শুরু হচ্ছে ১৮ মার্চ
আগামী মার্চের ১৮ তারিখ থেকে শুরু হচ্ছে বাঙালির প্রাণের বইমেলা। সোমবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী এই তথ্য নিশ্চিত করেছেন।
যদিও এবছর করোনাভাইরাসের কারণে এবছর ভার্চুয়ালি বইমেলা আয়োজনের দাবি ওঠেছিলো। তবে শেষ পর্যন্ত মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয় বাংলা একাডেমি।
হাবীবুল্লাহ সিরাজী বলেন, আজ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি মিলেছে। আমরা ১৮ মার্চ থেকে বইমেলা করব। কত দিন চলবে এবারের মেলা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো ঠিক হয়নি। আমাদের ইচ্ছা আছে ১৪ এপ্রিল পয়লা বৈশাখ পর্যন্ত বইমেলার আয়োজন করা হবে।
বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, এর মধ্যে যদি কোনো আপত্তি উঠে, তবে রমজান মাস শুরুর আগের দিন মেলার সমাপনী আয়োজন করব। প্রকাশকদের সঙ্গে আলোচনা করে কত দিন মেলা চলবে, সেটি ঠিক করা হবে।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























