ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫৮, ২৫ জানুয়ারি ২০২১

রাষ্ট্রপতি হিসেবে বঙ্গবন্ধুর শপথ, ডাকটিকেট প্রকাশ

সংগৃহীত

সংগৃহীত

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শপথ গ্রহণের দিন ২৫ জানুয়ারি। ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন ও দায়িত্বভার গ্রহণ করেন। দিবসটি স্মরণে ডাক অধিদপ্তর স্মারক ডাকটিকেট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করেছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সোমবার তার দপ্তরে দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকেট ও দশ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম অবমুক্ত এবং ৫ টাকা মূল্যমানের ডাটাকার্ড প্রকাশ করেন। এ উপলক্ষে একটি বিশেষ সীলমোহর ব্যবহার করা হয়।

স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম পরবর্তীতে ঢাকা জিপিও’র ফিলাটেলিক ব্যূরো ও অন্যান্য জিপিও এবং প্রধান ডাকঘরসহ দেশের সকল ডাকঘর থেকে বিক্রি করা হবে।

উদ্বোধনী খামে ব্যবহারের জন্য চারটি জিপিওতে বিশেষ সিলমোহরের ব্যবস্থা রাখা হয়েছে।

সূত্র: বাসস

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়