আইনিউজ প্রতিবেদক
আপডেট: ১৫:৩৮, ২৬ জানুয়ারি ২০২১
পেছানো হলো দিহানের তদন্ত প্রতিবেদন দাখিলের দিন
রাজধানীর কলাবাগানের আলোচিত আনুশকা ধর্ষণ হত্যা মামলায় গ্রেফতার দিহানের তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য ফেব্রুয়ারি ১১ তারিখ ঠিক করেছে আদালত। ঢাকার মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকউশন বিভাগের উপকমিশনার জাফর হোসেন এ তথ্য জানান।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু আজ মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার পুলিশ পরিদর্শক আ ফ ম আসাদুজ্জামান প্রতিবেদন না দিয়ে সময়ের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা নতুন দিন ধার্য করেন।
এর আগে গত ৮ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালতে দিহান দায় স্বীকার করে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত ৭ জানুয়ারি রাতে ওই স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দিহানকে একমাত্র আসামি করে কলাবাগান থানায় মামলা করেন নিহতের বাবা।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি কলাবাগানে নিজেদের বাসা থেকে ‘ও’ লেভেলের ওই ছাত্রীকে মডার্ন হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তার বন্ধু দিহান। তবে তার আগেই মেয়েটির মৃত্যু হয়। পরদিন ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক রিপোর্টে জানানো হয়, “তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও যৌনাঙ্গ ও পায়ুপথে ক্ষত চিহ্ন পাওয়া গেছে। বিকৃত যৌনাচারের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।”
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























