নিজস্ব প্রতিবেদক
দেশে করোনার টিকা শুরুতেই নিতে আগ্রহী ৩২ শতাংশ মানুষ: জরিপ
ফাইল ছবি
করোনাভাইরাসের প্রতিরোধক টিকাদান কর্মসূচি একযোগে সারাদেশে আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। টিকা দান চালু হলে তা শুরুতেই নিতে আগ্রহ প্রকাশ করেছেন প্রায় ৩২ শতাংশ লোক।
আর টিকা কার্যক্রম শুরুর কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরে টিকা নিতে চান প্রায় ৫২ শতাংশ মানুষ।
দেশের আটটি বিভাগের ১৬টি উপজেলা এবং ঢাকার দুই সিটি করপোরেশনের তিন হাজার ৫৬০ জনের ওপর পরিচালিত একটি জরিপ থেকে এই ফল পাওয়া গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকনোমিকস (আইএইচই) এবং বাংলাদেশ কমো মডেলিং টিম যৌথভাবে গত ১০ থেকে ২৫ জানুয়ারির মধ্যে এ জরিপ চালায়।
জরিপে অংশগ্রহণকারীদের প্রায় ১৬ শতাংশ লোক ভ্যাকসিন নিতে অনাগ্রহের কথা জানিয়েছেন। জরিপের ফলাফল বলছে, গ্রামের লোকেদের মধ্যে টিকা নিতে আগ্রহ বেশ স্পষ্ট।
গবেষকরা বলছেন, আগামী ৮ ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু হওয়ার পর, টিকা নেওয়ার প্রতিক্রিয়া জানতে এ সমীক্ষা চলবে।
গবেষণা দলের সদস্য ও আইএইচই এর সহযোগী অধ্যাপক ডা. শাফিউন শিমুল বলেন ‘এটা আমাদের গবেষণার প্রথম পর্যায়। টিকাদান শুরু হলে আমরা দ্বিতীয় দফা সমীক্ষা শুরু করব।’
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























