নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো বাংলাদেশ ভ্রমণে তৃতীয় পর্যায়ের সতর্কতা জারি করেছে ওয়াশিংটন। করোনা মহামারির কারণ উল্লেখ করে এ সতর্কতা জারি করে দেশটির প্রশাসন।
সোমবার (২৫ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে এ সংক্রান্ত নির্দেশনা হালনাগাদ করা হয়েছে।
মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে দেখা যায়, বাংলাদেশ ‘স্টে অ্যাট হোম’ নির্দেশনা প্রত্যাহার করেছে। সীমিত পরিসরে হলেও পরিবহন ব্যবস্থা এবং ব্যবসায়িক কার্যক্রমও চালু হয়েছে। সে কারণে সবশেষ নির্দেশনায় বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মার্কিন নাগরিকদের ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশে ‘স্টে অ্যাট হোম’ নির্দেশনা প্রত্যাহার করেছে, পরিবহন ব্যবস্থা এবং ব্যবসায়িক কার্যক্রমও কিছুটা চালু হয়েছে। তবে অপরাধ, সন্ত্রাস ও অপহরণের কারণে বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা বাড়ানো হয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























