ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪০, ২৬ জানুয়ারি ২০২১
আপডেট: ২১:৪২, ২৬ জানুয়ারি ২০২১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলবে মার্চে, তবে...

ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহে খুলছে। তবে শুধুমাত্র অনার্স ও মাস্টার্স পরীক্ষার্থীর মধ্যে যারা আবাসিক (শিক্ষার্থী) তাদের জন্য হল খুলে দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ (মঙ্গলবার) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রভোস্ট কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কোভিড পরিস্থিতি মাথায় রেখে আগ্রাধিকার ভিত্তিতে অনার্স ফাইনাল ইয়ার ও মাস্টার্সের শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে মার্চের প্রথম সপ্তাহ থেকে হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে একটা একটা প্রস্তুতি কার্যক্রমও শুরু করা হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়