ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩২, ২৭ জানুয়ারি ২০২১

বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ শাহাদাতের

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন।

আজ (বুধবার) সকালে নগরীর চকবাজার বিএড কলেজ কেন্দ্রে ভোট দিতে এসে তিনি এ অভিযোগ করেন।

ডা. শাহাদাত হোসেন অভিযোগ করে আরো বলেন, বিএনপির নেতাকর্মীদের বাসার সামনে ভোর থেকে সন্ত্রাসীরা দাঁড়িয়ে আছে। ভোটকেন্দ্র থেকে বিএনপি এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। তাদের লাঞ্ছিত ও মারধর করা হচ্ছে।

সে সময় তিনি বলেন, ভোটের আড়াই ঘণ্টা হয়ে গেছে। যে পরিস্থিতি দেখছি; তাতে ভোট হওয়া, আর না হওয়া একইকথা।

আরেকটি ভোট ডাকাতির ইতিহাস সৃষ্টি হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, প্রশাসন দেখেও না দেখার ভান করছে। নির্বাচন এখন নির্যাতন এবং প্রহসনে পরিণত হয়েছে। আমাকে বলে দিলেই হতো আপনার ভোট করার দরকার নাই। তাহলে আমি সরে যেতাম। এই তামাশার দরকার ছিল না। যে দেশের মানুষ ৯ মাসে দেশ স্বাধীন করেছে, তারা এই প্রহসন আর বেশি দিন মানবে না।

শেষ পর্যন্ত নির্বাচনি মাঠে থাকার ঘোষণা দিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, আমি নির্বাচনের শেষ পর্যন্ত দেখব। তাদের অমানবিকতা, নগ্নতা, পাষণ্ডতা শেষ পর্যন্ত দেখব এবং মিডিয়ার মাধ্যমে দেশের জনগণকে দেখাব।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়