ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৬, ২৭ জানুয়ারি ২০২১

এখনো সবার আগেই টিকা নিতে ইচ্ছুক অর্থমন্ত্রী

ফাইল ছবি

ফাইল ছবি

সম্প্রতি সবার আগে ভ্যাকসিন নিতে নিজের আগ্রহের কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে দেশের প্রথম ব্যক্তি হিসেবে আজ ভ্যাকসিন গ্রহণ করেছেন কুর্মিটোলা হাসপাতালের নার্স রুনু।

বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠক শেষে সবার আগে টিকা নেয়ার ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমি একা নিলেই তো হবে না। আমি এখনো সবার আগে টিকা নিতে চাই। যেদিন নেব সেদিন আমি সবার আগে থাকব এটা আশ্বস্ত করতে পারি। এখন ডেটসহ (তারিখ) অন্যান্য বিষয় নিয়ে কাজ চলছে।’

এসময় অর্থমন্ত্রী বলেন, ‘সমাজের বিভিন্ন এলাকা ধরে আমরা এগুলো (টিকা) বিতরণ করব, সেভাবেই এগোচ্ছে। সেজন্য বিভিন্ন ক্রাইটেরিয়া এবং বিভিন্ন বয়স বিবেচনায় নিয়ে এগুলো করা হবে। আমার জন্য নির্ধারিত সময় কখন আসবে আমি এখনো জানি না, যেদিন আসবে আমি নিশ্চয়ই সেদিন ভ্যাকসিন নেব।’

এর আগে গত বুধবার অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফকালে করোনাভাইরাস প্রতিরোধে ভারত থেকে আনা ভ্যাকসিন সবার আগে নেয়ার আগ্রহ প্রকাশ করেন অর্থমন্ত্রী। ওই সময় তিনি বলেছিলেন, ‘আমি ভ্যাকসিন নেব, অবশ্যই নেব। আমি সবার আগেই নেব। আমার তো ভ্যাকসিন দরকার। আমার বয়স হয়েছে।’

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়