নিজস্ব প্রতিবেদক
তাপমাত্রা নেমে ৪, এমন জীর্ণশীর্ণ শীত থাকবে আর কতদিন?
ফাইল ছবি
সারাদেশে দেশে কনকনে ঠান্ডা বাতাসে জেঁকে বসেছে শীত। তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমে ৪ ডিগ্রিতে নেমেছে অনেক জায়গায়। দেশের উত্তরাঞ্চলসহ সিলেট বিভাগের মানুষের প্রায় জরাজীর্ণ অবস্থা।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ রাতে তাপমাত্রা আরো কমতে পারে। এতে কোথাও কোথাও শুরু হতে পারে শৈত্যপ্রবাহ। আগামী দুই দিন এমন অবস্থা থাকতে পারে।
আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। আজ রাতে আরো কিছুটা কমতে পারে। এতে কিছু এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আগামী দুই দিন প্রায় একই রকম থাকতে পারে আবহাওয়া।’
আবহাওয়া অধিদফতর জানায়, বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে রাজারহাটে ৯ ডিগ্রি সেলসিয়াস, যা মঙ্গলবার (২৬ জানুয়ারি) ছিল শ্রীমঙ্গলে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা বাড়লেও বিভাগীয় শহরগুলোতে তাপমাত্রা কমে গেছে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস।
এরমধ্যে ঢাকায় মঙ্গলবার ছিল ১৪, আজ তা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস কমে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে, মঙ্গলবার ময়মনসিংহে ছিল ১৩ দশমিক ২, আজ ১ ডিগ্রি কমে ১২ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার চট্টগ্রামে ছিল ১৫ , আজ সেখানে ১ ডিগ্রি কমে ১৪ দশমিক ১। সিলেটে গতকাল ছিল ১৩ দশমিক ৩, আজ তা ২ ডিগ্রি কমে ১১ দশমিক ৭। রাজশাহীতে ছিল ১১ দশমিক ২, আজ ১১ দশমিক ৫। রংপুরে ছিল ১১ দশমিক ৫, আজ ১১ দশমিক ৭। খুলনায় ছিল ১৪ দশমিক ৮, আজ তা ২ ডিগ্রি কমে ১২ দশমিক ২ এবং বরিশালে মঙ্গলবার ছিল ১১ দশমিক ৭, আজ সেখানে বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ৭ জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির মধ্যেই অবস্থান করছে। আর ১১ ডিগ্রিতে আছে ১৪ জেলায়, আর ১২ ডিগ্রিতে আছে ৮ জেলায়,১৩ ডিগ্রিতে আছে ৮ জেলার তাপমাত্রা।
আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। অপরদিকে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























