নিজস্ব প্রতিবেদক
করোনার ভ্যাকসিন প্রয়োগে বাংলাদেশ ৫৪তম
ফাইল ছবি
দেশে আজ আনুষ্ঠানিকভাবে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বে ভ্যাকসিন গ্রহণ দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ। এতে বাংলাদেশ ৫৪তম। যদিও এ রিপোর্ট লেখা পর্যন্ত তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হয়নি।
বিশ্বজুড়ে বিভিন্ন চ্যালেঞ্জ সংক্রান্ত বৈজ্ঞানিক তথ্য প্রকাশকারী ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা’ ওয়েবসাইটের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ৫৩টি দেশ ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে। সে হিসেবে বাংলাদেশের অবস্থান ৫৪তম।
আজ (বুধবার) (২৭ জানুয়ারি) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন প্রয়োগ শুরুর মাধ্যমে বাংলাদেশে এ কার্যক্রম শুরু হলো। আগামীকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) এ হাসপাতালের সঙ্গে আরো চারটি হাসপাতাল (ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও মুগদা জেনারেল হাসপাতাল) মোট ৫০০ জনকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট হাসপাতালের পরিচালকরা।
বিকাল ৪টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা প্রয়োগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী ঘোষণার পরই ৫ জনকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়। প্রথম ভ্যাকসিন নেন রুনু ভেরোনিকা কস্তা। এরপর পর্যায়ক্রমে টিকা নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা, ট্রাফিক পুলিশ মো. দিদারুল ইসলাম ও ব্রিগ্রেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। এসময় তাদের প্রত্যেককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























