ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৫, ২৭ জানুয়ারি ২০২১
আপডেট: ১৯:৩৫, ২৭ জানুয়ারি ২০২১

রাজধানীর গোপীবাগে সরকারি কর্মকর্তা পরিচয়দানকারী প্রতারক গ্রেপ্তার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মতিঝিলের গোপীবাগ এলাকা থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার পরিচয়দানকারী প্রতারক চক্রের মূল হোতা মো. ইবনে মিজান রনিকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। 

এ সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন, তিনটি সিম এবং প্রতারনামূলক এসএমএস এর আট পাতা স্ক্রিনশর্ট উদ্ধার করা হয়। গতকাল (মঙ্গলবার) এনএসআই এবং র‌্যাব-৩ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আজ (বুধবার) র‌্যাব-৩ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত বছরের ২২ নভেম্বর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে বহুল ব্যবহৃত জনপ্রিয় অ্যাপসের মাধ্যমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বাক্ষরিত আনসার পদে চাকরি দেওয়ার একটি সুপারিশপত্র পাঠানো হয়। বিষয়টি সন্দেহজনক হওয়ায়, প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, ওই আবেদনপত্রটি প্রকৃতপক্ষে প্রতারক ইবনে মিজান রনি তার নিজের বহুল ব্যবহৃত জনপ্রিয় অ্যাপস থেকে প্রতারণার উদ্দেশ্যে পাঠান। 

ওই অভিযোগের ভিত্তিতে এনএসআই এবং র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইবনে মিজান রনি জানায়, তিনি বিভিন্ন সময় নিজেকে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, আমলা ও প্রভাবশালী রাজনৈতিক নেতার পরিচয় দিয়ে বিভিন্ন চাকরিতে নিয়োগ, পদোন্নতি, বদলির তদবীর বাণিজ্য করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছে। 

সিডিএমএস রেকর্ড পর্যালোচনা করে দেখা যায়, ইবনে মিজান রনি একজন পেশাদার প্রতারক। প্রতারণা ও অন্যান্য অপরাধের দায়ে তার বিরুদ্ধে সাতটি মামলা বিচারাধীন আছে বলে জানায় র‌্যাব।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়