চট্টগ্রাম প্রতিনিধি
আপডেট: ২২:১৯, ২৭ জানুয়ারি ২০২১
চসিক নির্বাচন
একটি কেন্দ্রে ধানের শীষে পড়ল ১ ভোট!
ফাইল ছবি
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের ভোট গণনা চলছে। এসময় দেখা গেছে, একটি ভোট কেন্দ্রে ধানের শীষ প্রতীকের মেয়রপ্রার্থী ডা. শাহাদাত হোসেনের ব্যালটে মাত্র এক ভোট পড়েছে। তার বিপরীতে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর ব্যালটে পড়েছে ২১৫ ভোট।
৩২০ নং কাজীর দেউড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ নং ভোটকেন্দ্রের ভোট গণনা শেষে এমন চিত্র দেখা গেছে।
কেন্দ্রটির ভোটার সংখ্যা এক হাজার ৯১৩ হলে ভোট দিয়েছেন ২১৮ জন। অর্থাৎ অনুপস্থিত থাকেন এক হাজার ৬৯৫ ভোটার।
এ কেন্দ্রে মেয়র পদে নৌকা ২১৫ ভোট পেলেও ধানের শীষের পাশাপাশি হাতপাখা (প্রার্থী মো. জান্নাতুল ইসলাম) ও আম (প্রার্থী আবুল মনজুর) ব্যালটেও পড়ে মাত্র এক ভোট।
একই কেন্দ্রে চেয়ার প্রতীকের প্রার্থী মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, হাতি প্রতীকের খোকন চৌধুরী এবং মোমবাতি প্রতীকের প্রার্থী এম এ মতিনের ব্যালটে কোনো ভোটই পড়েনি।
এদিকে মোট ৭৩৫টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত প্রাপ্ত মোট ৩৬৯ টি কেন্দ্রের ফলাফলে রেজাউল করিম চৌধুরী ১ লাখ ৩৭ হাজার ৮৭২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ডা. শাহাদাত হোসেনের প্রাপ্ত ভোট ১৮ হাজার ৫।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























