আন্তর্জাতিক ডেস্ক
দুইটি মসজিদে হামলার পরিকল্পনা ছিলো ১৬ বছর বয়সী কিশোরের!
এই মসজিদেও হামলা চালানোর পরিকল্পনা ছিলো আটক কিশোরের
ক্রাইস্টচার্চ হামলার বর্ষপূতিতে দুটি মসজিদে হামলা করে মুসলিমদের হত্যার পরিকল্পনা করার অভিযোগে সিঙ্গাপুরে ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে।
সিএনএন এক প্রতিবেদনে জানায়, নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলাকারী খুনি ব্রেন্টন টরেন্ট এ কিশোরের অনুপ্রেরণা। সেও ছুরি নিয়ে আক্রমণের ঘটনা সোশ্যাল মিডিয়ায় সরাসরি প্রচারের পরিকল্পনা করেছিল।
সিঙ্গাপুরের ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট অনুসারে আটক হওয়া সর্বকনিষ্ঠ ব্যক্তি হলো এ কিশোর। এ আইনে বিনা বিচারে আটক রাখার অনুমতি আছে।
নিউজিল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত অধ্যায় ধরা হয় ক্রাইস্টচার্চ হামলাকে। ২০১৯ সালের ১৫ মার্চ দুটি মসজিদে গুলি করে টরেন্ট ৫১ মুসল্লিকে হত্যা করে।
এই প্রথম সিঙ্গাপুরে ডানপন্থী উগ্রবাদী মতাদর্শে উদ্বুদ্ধ কাউকে আটক করা হলো। এ দেশে সন্ত্রাসী হামলা ও সহিংস অপরাধ বিরল কোনো ঘটনা। ওই কিশোর গত মাস থেকে আটক রয়েছে বলে জানায় সংবাদমাধ্যমটি।
মন্ত্রণালয় জানায়, এটা স্পষ্ট যে ওই কিশোর টরেন্ট দ্বারা অনুপ্রাণিত। সে চলতি বছরের ১৫ মার্চ ক্রাইস্টচার্চ ট্র্যাজেডির দুই বছর পূর্তির দিন আক্রমণের পরিকল্পনা করে। স্বীকার করেছে, টরেন্টের মতো ভিড়ের মধ্যে আক্রমণ করে সরাসরি প্রচার করতে চেয়েছিল।
বাসার কাছে আসইয়াফাহ মসজিদ ও ইউসুফ ইসহাক মসজিদের হামলার উদ্দেশ্য ছিল তার। বাবার ক্রেডিট কার্ড চুরি করে প্রয়োজনীয় সরঞ্জাম কেনার ইচ্ছা ছিল। পরিকল্পনা যে কাজ করবে এ বিষয়ে আত্মবিশ্বাসী ছিল এ কিশোর। প্রথমে তার পরিকল্পনা ছিল টরেন্টের মতো রাইফেল ব্যবহারের, পরে চুরি ব্যবহারের সিদ্ধান্ত নেয়। কারণ সিঙ্গাপুরের কড়া আইনের কারণে আগ্নেয়াস্ত্র বিক্রি খুব কঠোর।
মন্ত্রণালয় আরও জানায়, এ পরিকল্পনার সঙ্গে অন্য কেউ যুক্ত ছিল না।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























