নিজস্ব প্রতিবেদক
টিকাদানের পরিবেশ দেখে মনে হলো ঈদের ভাব: স্বাস্থ্যমন্ত্রী
সংগৃহীত
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আনন্দঘন পরিবেশে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি টিকা নিয়েছেন, অনেকেই টিকা নিতে আসছেন। পরিবেশ দেখে মনে হলো ঈদের ভাব। যেভাবে ঈদ হয়, সেই রকম আনন্দমুখর পরিবেশে টিকা দেয়া হচ্ছে।
তিনি বলেন, এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এখন পর্যন্ত কোনও পার্শ্বপ্রতিক্রিয়ার কথা শুনিনি। তিনি কোনো ধরনের ভয় না পেয়ে টিকা নেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পরিচালিত টিকাদান কার্যক্রম পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।
এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের টিকা কার্যক্রম পরিদর্শনে গিয়ে মন্ত্রী বলেন, আমাদের আনা ভ্যাকসিনটি করোনাভাইরাসের বিরুদ্ধে খুবই কার্যকর। এখন পর্যন্ত যতগুলো ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে তার মধ্যে অক্সফোর্ডের উৎপাদিত ভ্যাকসিনটিই সবচেয়ে নিরাপদ ও কার্যকর।
করোনা চিকিৎসায় সরকার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দাবি করে মন্ত্রী আরো বলেন, যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের চিকিৎসা দিতে আমরা সক্ষম হয়েছি। আমাদের করোনা আক্রান্তের সংখ্যা পৃথিবীর মধ্যে সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে। তিন থেকে চার পার্সেন্টের বেশি আক্রান্ত হচ্ছে না এবং মৃত্যুর হারও অনেক কম। প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ জনের বেশি মৃত্যু হচ্ছে না। আমাদের লক্ষ্য মৃত্যুর হার শূন্যের কোঠায় নামিয়ে আনা। এসময় তিনি দেশবাসীকে ভ্যাকসিন গ্রহণের আহ্বান জানান।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























