নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে: কাদের
ফাইল ছবি
বিএনপি যতই সমালোচনা ও ষড়যন্ত্র করুক, তারা জনগণের মন জয় করতে পারেনি বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাই চট্টগ্রামের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয় শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনেরই জয় বলেও মন্তব্য করেন তিনি।
আজ (বৃহস্পতিবার) সকালে লক্ষ্মীপুর জেলার সড়ক বিভাগের তিনটি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকায় বিএনপিকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘অতীতের মতো এবার তারা মাঝ পথ থেকে সরে যায়নি।’
তিনি বিজয়ী মেয়র এবং কাউন্সিলরদের অভিনন্দন জানিয়ে চট্টগ্রামের জনগণসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশের জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সংশয়মুক্ত হয়ে এবং কোনো প্রকার অপপ্রচারে কান না দিয়ে করোনার ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান।
লক্ষীপুরের প্রায় সকল সড়ক বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, লক্ষ্মীপুরের জনগণের দীর্ঘদিনের স্বপ্ন চৌমুহনী হতে লক্ষ্মীপুর পর্যন্ত মহাসড়ক চারলেনে উন্নীত করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ইতোমধ্যে নকশা প্রণয়নের কাজ শুরু হয়েছে। এছাড়া কুমিল্লা-লাকসাম-চৌমুহনী চারলেন, ফেনী-নোয়াখালী-সোনাপুর মহাসড়ক চারলেনের কাজ চলমান রয়েছে বলে জানান মন্ত্রী।
তিরি বলেন, সড়কে শৃঙ্খলা না আনলে যতই উন্নয়ন হোক না কেন কোনো লাভ হবে না। তাই সড়কে জরুরিভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সড়ক নির্মাণে কাজের মান কোনোভাবেই খারাপ করা যাবে না। টেকসই, মানসম্মত কাজ করতে হবে।
শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের যে মহাযজ্ঞ চলছে, তার নেতৃত্বে সমৃদ্ধ আগামী নির্মাণের যে পথচলা, তা এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।
তিনি বলেন, নিজ নিজ অবস্থান থেকে সততা, কর্মনিষ্ঠা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে সত্যিকার অর্থেই বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা রূপান্তর হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবারও দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, দল করলে দলের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে। দলের সুনাম নষ্ট হয় এমন কোনো কাজ যারা করবে তাদের দল থেকে বের করে দেওয়া হবে।
তিনি বলেন, দশটা উন্নয়ন কাজ ম্লান হয়ে যায় একটা খারাপ কাজের জন্য। কাজেই খারাপা কাজের জন্য কাউকে ছাড় দেওয়া যাবে না। যে-ই অপরাধ করবে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এজন্য শেখ হাসিনাকে অনুসরণ করে সকলকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বৃহত্তর নোয়াখালীর নেতাকর্মীদের উদ্দেশে বলেন, নোয়াখালীর রাজনীতিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে। নেতাকর্মীদের সততার পতাকা হাতে সততার সুনামে ফিরে আসতে হবে।
নমিনেশনের জন্য দলকে ক্ষতি না করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শতভাগ আস্থা রাখতে হবে। ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে হবে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























