নিজস্ব প্রতিবেদক
মির্জা ফখরুল বললেন
নির্বাচন কমিশন এখন আওয়ামী লীগের লেজুড়ভিত্তিক সংগঠন
ফাইল ছবি
এই নির্বাচন কমিশন এখন আওয়ামী লীগের একটা লেজুড়ভিত্তিক সংগঠনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই নির্বাচন কমিশনকে আমরা সব সময় বলে আসছি এটি নিরপেক্ষ কোনো সংগঠন নয়।
আজ (বৃহস্পতিবার) নীলফামারীর সৈয়দপুর উপজেলা ও কিশোরগঞ্জ (আংশিক) নিয়ে গঠিত নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট শওকত চৌধুরীর বিএনপিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন ফখরুল।
তিনি বলেন, প্রধান নির্বাচন কর্মকর্তার কোনো ব্যক্তিত্ব নেই, সংবিধান অনুসারে তার এই প্রতিষ্ঠানকে চালানোর কোনো ক্ষমতা নেই। আপনারা দেখেছেন গতকাল চট্টগ্রামে একেবারে রক্তাক্ত নির্বাচন হয়েছে। দুই জন কিংবা তিনজন মারা গেছে। বিরোধী দল অর্থাৎ বিএনপির কোনো এজেন্টকে কেন্দ্রে থাকতে দেয়া হয়নি। তাদের শারীরিক অত্যাচার করে বের করে দেয়া হয়েছে।
তিনি বলেন, শওকত চৌধুরীর যোগদানের মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্র চায়। বাংলাদেশের মানুষ এখন কথা বলতে চাই। তাদের অধিকার ফিরে পেতে চাই। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আজকে বিনা ভোটে নির্বাচিত হয়ে একটি সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্যায়ভাবে ক্ষমতা দখল করে বসে আছে।
তিনি বলেন, সংবিধানের মূল কথাই হচ্ছে জনগণ রাষ্ট্রের মালিক। জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের সরকার গঠন করবে। আর সেটাই হবে জনগণের সরকার। আমরা তাদের বারবার বলেছি এই অবস্থার পরিবর্তন করতে হবে। এই নির্বাচন কমিশনের এই মুহূর্তে পদত্যাগ করা দরকার। আমরা দাবি করছি এই সরকারকে এই মুহূর্তে পদত্যাগ করতে হবে। পদত্যাগ করে একটা নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
যোগদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গফুর সরকার প্রমুখ।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























