নিজস্ব প্রতিবেদক
মুখ রক্ষার জন্য অভিযোগ করেছে বিএনপি: তথ্যমন্ত্রী
সংগৃহীত ছবি
চট্টগ্রাম শহর আওয়ামী লীগের ঘাঁটি উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এবারও বিএনপির কোনো কাউন্সিলর প্রার্থী জয়লাভ করেনি। নির্বাচনের সময় তারা এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ করছে, কিন্তু এজেন্ট তো যায়নি, বের করবে কাকে। বেশিরভাগ জায়গায় বিএনপির এজেন্ট যায়নি। সুতরাং যে অভিযোগগুলো করছে এগুলো মুখ রক্ষার জন্য অভিযোগ।
আজ (বৃহস্পতিবার) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সঙ্গে সাক্ষাৎ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, করোনার ভ্যাকসিন প্রায়োরিটি অনুযায়ী আমার অবস্থান কোথায়, তা আমি জানি না। তবে যারা প্রায়োরিটি লিস্টে আছেন, তারাইতো পাবেন প্রথমে। তালিকার মধ্যে একটি জিনিস দেখেছি, ৫৫ বছরের বেশি বয়স্করা ভ্যাকসিন পাবেন। আমার বয়স ৫৫ এর বেশি। আমি ভ্যাকসিন পাওয়ার যোগ্য।
তিনি বলেন, আমি মনে করি, দেশের যারা ফ্রন্টলাইন ফাইটার, তারাই পাওয়ার অধিকার রাখেন প্রথমে। প্রধানমন্ত্রী বলেছেন, জনগণকে দেওয়ার পর আমরা নেব। তো আমিও ব্যক্তিগতভাবে মনে করি, জনগণকে ভ্যাকসিন দেওয়ার পর যারা ফ্রন্টলাইন ফাইটার বা যাদের ভ্যাকসিন পাওয়া খুবই জরুরি, তারা পাওয়ার পর আমাদের অধিকার।
চট্টগ্রাম সিটি নির্বাচন বিষয়ে মন্ত্রী বলেন, প্রথমত সেখানে ভোটার টার্নআউট কম হওয়ার প্রধান কারণ করোনা। দ্বিতীয়ত নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলেও শেষের দিকে তারা হাল ছেড়ে দিয়ে ঘরে বসে ছিল। তবে নির্বাচনের দিন তারা কিছু সহিংসতা করেছে, বিশেষ করে তাদের কাউন্সিলর প্রার্থীরা, এমন বিভিন্ন জায়গায় তারা আক্রমণ চালিয়ে ইভিএম ভেঙে দিয়েছে, আক্রমণ চালিয়ে মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলামের ছেলেকে তারা আহত করেছে, আরও বেশ কয়েকজন তাদের হামলায় আহত হয়েছে।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























