ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১৩, ২৮ জানুয়ারি ২০২১
আপডেট: ১৮:১৪, ২৮ জানুয়ারি ২০২১

চট্টগ্রামের নির্বাচন অনিয়মের নির্বাচনের একটি মডেল: মাহবুব তালুকদার

ফাইল ছবি

ফাইল ছবি

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনিয়মের নির্বাচনের একটি মডেল বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। 

তিনি বলেন, আগামীতে দেশব্যাপী যে সব নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তাতে এই মডেল অনুসরণ করা হলে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বসভায় আমরা আত্মমর্যাদা সমুন্নত রাখতে পারব না।

আজ (বৃহস্পতিবার) লিখিত বক্তব্যে তিনি বলেন, সহিসংতা, কেন্দ্র দখল, পুলিশের গাড়ি ও ইভিএম ভাংচুরের ঘটনা এই নির্বাচনকে কলঙ্কিত করেছে।

তিনি জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে যে অরাজকতা দেখা গেছে, তাতে তিনি হতাশ।

তিনি আরো বলেন, আমার আশঙ্কাই শেষপর্যন্ত সত্য হলো এবং সাবধানবাণীতে কোনো কাজ হলো না। নির্বাচনের পূর্বে ও নির্বাচনকালে চারজনের প্রাণহানী প্রকারান্তরে চারটি পরিবারের প্রাণহানীর নামান্তর।

তিনি বলেন, এ ধরনের তাণ্ডব বন্ধ করতে আমাদের সুষ্ঠু নির্বাচনের পথ খুঁজে পেতে হবে। নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন ব্যতীত তা সম্ভব হবে না। এজন্য দল-মত নির্বিশেষে সবার ঐকমত্য প্রয়োজন।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে শতকরা সাড়ে ২২ ভাগ ভোট পড়েছে উল্লেখ করে তিনি বলেন, এত অল্পসংখ্যক ভোট গণতন্ত্র প্রতিষ্ঠার নিয়ামক হতে পারে না। এই পরিস্থিতি নির্বাচনের প্রতি জনগণের আস্থাহীনতার পরিচায়ক, যা গণতন্ত্রের জন্য এক অশনিসংকেত। সুষ্ঠু পরিবেশে অবাধ, নিরপেক্ষ, আইনানুগ ও গ্রহণযোগ্য নির্বাচন হলে ভোটার উপস্থিত অবশ্যই বেশি হতো।

বক্তব্যে উল্লেখ করা হয়, স্বাধীনতার পঞ্চাশ বছরে, আমরা সার্বিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে পারব না, তা মেনে নেয়া যায় না। আমরা সব নির্বাচনকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত করে গণতন্ত্রের অভিযাত্রায় যুক্ত হতে চাই।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়