নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪:৩১, ২৯ জানুয়ারি ২০২১
বুধবার যা হয়েছে তা নির্বাচন নয় নির্যাতন: ডা. শাহাদাত
ডা. শাহাদাত হোসেন
চট্টগ্রাম সিটি নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
এদিকে, এই নির্বাচনকে নির্যাতন বলেছেন বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। এরই সাথে নগরবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের যে সমর্থন ও ভালোবাসা আমি পেয়েছি, তাতে আমি অভিভূত। নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রমে করে আমাকে যে সাহস ও শক্তি যুগিয়েছে, তাতে আমি নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত লড়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছি। দলীয় প্রধান খালেদা জিয়াসহ তৃণমূলের সব নেতাদের উপদেশ পরামর্শ নির্বাচনে সহযোগিতা করেছে’।
ডা. শাহাদাত হোসেন বিবৃতিতে আরো বলেন, ‘গণমাধ্যম যেভাবে আমাকে সহযোগিতা করেছে তাতে আমার বক্তব্য জনগনের কাছে পৌঁছাতে পেরেছে। আওয়ামী লীগের মন্ত্রী-এমপি-নেতারা ও আইনশৃঙ্খলা বাহিনী মিলে যে ভোট ডাকাতির পাতানো নির্বাচন সম্পন্ন করেছে, সেটা শত সীমাবদ্ধতা স্বত্ত্বেও মিডিয়ার কারণেই দেশ-বিদেশের মানুষের কাছে পরিষ্কার হয়েছে। সবাই দেখেছে, নির্বাচনের নামে বুধবার চট্টগ্রামে কি হয়েছে!
তিনি আরো বলেন, ‘মামলা-হামলা, সন্ত্রাসীদের হুমকি-ধমকি, আইনশৃঙ্খলা বাহিনীর সীমাহীন হয়রানি, বাধা-নির্যাতন, শত প্রতিকূলতার পর চট্টগ্রামের জনগণ আমাকে তাদের সমর্থন অব্যাহত রেখেছিল। এ কারণে ভয় পেয়ে ভোটারদের কেন্দ্রে যেতে দেয়নি আওয়ামী লীগের সন্ত্রাসীরা। অথচ ন্যূনতম সুষ্ঠু নির্বাচন হলেই, ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারলেই জনগণ ধানের শীষের প্রার্থী হিসেবে আমাকেই নির্বাচিত করত। চট্টগ্রামের বীর জনতাকে আমি হৃদয় থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই’।
বিএনপি জানায়, বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত চসিক নির্বাচনে বিএনপির আহত নেতাকর্মীদের দেখতে নগরীর বিভিন্ন হাসপাতালে যান ডা. শাহাদাত হোসেন। পাশপাশি যেসব বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয় তাদের বিষয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলেন তিনি।
এ সময় সাংবাদিকদের ডা. শাহাদাত বলেন, ‘জনগণের ভোটার অধিকার, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার শপথ নিতে হবে। আওয়ামী লীগ গণতন্ত্রকে হরণ করেছে। বুধবার যে নির্বাচন হয়েছে তা নির্বাচন নয় এটা একটা নির্যাতন। সরকারদলীয় সন্ত্রাসীদের দখলে ছিল ভোটকেন্দ্র। সারা বিশ্ববাসী তামাশার এই নির্বাচন উপলব্ধি করেছে। এই সরকারকে একদিন না একদিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে’।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























