ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

আবহাওয়া ডেস্ক

প্রকাশিত: ১৩:১৮, ২৯ জানুয়ারি ২০২১

রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস

ফাইল ছবি

ফাইল ছবি

রংপুর বিভাগসহ গোপালগঞ্জ, সীতাকুণ্ড, কুমিল্লা, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে দেশের এই অঞ্চলগুলোর তাপমাত্রা আরও কমতে পারে।

শুক্রবার (২৯ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায় ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে রাতের তাপমাত্রা আজ আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আজ সকালে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এরপরের তিনদিনে তাপমাত্রা আরও কমতে পারে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়