ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩০, ২৯ জানুয়ারি ২০২১

চসিক নির্বাচন: বিএনপি মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ডা. শাহাদাত হোসেন

ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি জানান, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী- কোনো নির্বাচনে কাস্টিং ভোটের (যতগুলো ভোট পড়েছে) ৮ ভাগের এক ভাগ বা ১২ দশমিক ৫০ শতাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসাবে তার জামানত বাজেয়াপ্ত হয়েছে।

নির্বাচনের ঘোষিত ফলাফলে দেখা যায়, বেসরকারিভাবে বিজয়ী ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট।

ইসি সূত্র জানায়, চট্টগ্রাম সিটি নির্বাচনে মোট ভোটার ছিল ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। মেয়র পদে মোট ভোট পড়েছে ২২ দশমিক ৫২ শতাংশ। এ হিসাবে সেটি ৪ লাখ ৩৫ হাজার ৪৯০ ভোট। একজন মেয়র প্রার্থী জামানত রক্ষা পেতে হলে কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেতে হবে।

সেক্ষেত্রে চট্টগ্রাম সিটির মেয়র পদে জামানত ফেরত পেতে হলে মেয়র প্রার্থীকে ন্যূনতম ৫৪ হাজার ৪৩৬ ভোট পেতে হত। কিন্তু ডা. শাহাদাত হোসেন এর থেকে কম ভোট পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়