ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৮, ২৯ জানুয়ারি ২০২১

তৃতীয় ধাপে ৬৩ পৌরসভায় ভোটগ্রহণ আগামীকাল

ফাইল ছবি

ফাইল ছবি

তৃতীয় ধাপে ৬৩ পৌরসভায় আগামীকাল শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর জানিয়েছেন, সুষ্ঠু ভোট আয়োজনের সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ভোটে অনিয়ম প্রতিরোধে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

এ ধাপে মোট ৩৭ জন জনপ্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৩ জন মেয়র, ৯ জন সংরক্ষিত কাউন্সিলর ও ২৫ জন সাধারণ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সবগুলো পৌরসভাতেই ব্যালট পেপারে ভোট হবে। নির্বাচনী পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে থাকবে বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসারের সদস্যরা।

তৃতীয় ধাপে যেসব পৌরসভায় ভোট হবে, সেগুলো হলো- 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ, নওগাঁর ধামইরহাট ও নওগাঁ সদর, সিলেটের গোপালগঞ্জ, বগুড়ার ধুনট, গাবতলী, শিবগঞ্জ, নন্দীগ্রাম ও কাহালু, রাজশাহীর মুন্ডুমালা, মৌলভীবাজারের মৌলভীবাজার সদর, ঝিনাইদহের কোটচাঁদপুর, বাগেরহাটের মোরেলগঞ্জ, কুমিল্লার লাকসাম ও বরুড়া, চাঁদপুরের হাজীগঞ্জ, ফেনীর ফেনী সদর, মুন্সীগঞ্জের মুন্সীগঞ্জ সদর, শেরপুরের নকলা, নাটোরের সিংড়া, রাজশাহীর কেশরহাট, চুয়াডাঙ্গার দশর্না, ঝালকাঠির নলছিটি, নেত্রকোনার দুর্গাপুর, যশোরের মনিরামপুর, নোয়াখালীর হাতিয়া ও চৌমুহনী, লক্ষ্মীপুরের রামগঞ্জ, কিশোরগঞ্জের কটিয়াদী, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, শরীয়তপুরের নড়িয়া, জাজিরা ও ভেদরগঞ্জ, বরগুনার বরগুনা সদর ও পাথরঘাটা, ভোলার বোরহানউদ্দিন ও দৌলতখান, শেরপুরের নালিতাবাড়ি, কুড়িগ্রামের উলিপুর, দিনাজপুরের হাকিমপুর, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর, নড়াইলের নড়াইল সদর, সাতক্ষীরার কলারোয়া, রাজবাড়ির পাংশা, পিরোজপুরের স্বরূপকাঠি, বরিশালের গৌরনদী ও মেহেন্দীগঞ্জ, জামালপুরের সরিষাবাড়ি, ময়মনসিংহের গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, ভালুকা ও ত্রিশাল, সিলেটের জকিগঞ্জ, ঝিনাইদহের হরিণাকুন্ডু, টাঙ্গাইলের টাঙ্গাইল সদর, ভূযাপুর, সখীপুর, মধুপুর ও মির্জাপুর, নীলফামারীর জলঢাকা, পাবনার পাবনা সদর, খুলনার পাইকগাছা, নড়াইলের কালিয়া, কুমিল্লার চৌদ্দগ্রাম।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়