ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০১, ২৯ জানুয়ারি ২০২১

৪৫৪ জন শনাক্তের দিনে মৃত্যু ৭

করোনাভাইরাস

করোনাভাইরাস

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত আরও ৭ জন ব্যক্তি  মারা গেছেন। তাদের মধ্যে জন পুরুষ ছয়জন ও নারী একজন। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯৪ জনে।

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৪৫৪ জন। নতুন শনাক্তদের নিয়ে দেশে সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৩৪ হাজার ৪০৭ জনে।     

শুক্রবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য পাওয়া গেছে।  

২৪ ঘণ্টায় ২০৪টি ল্যাবরেটরিতে ১২হাজার ২৭৯টি নমুনা সংগ্রহ ও ১২হাজার ৭৫টি নমুনা পরীক্ষা করা হয়।

একদিনে করোনাকে জয় করেছেন আরও ৪১৪ জন। বর্তমানে দেশে সুস্থতার সংখ্যা পৌঁছাল ৪ লাখ ৭৮ হাজার ৯৬০ জনে।

 আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়