ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৯, ২৯ জানুয়ারি ২০২১

শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সৃষ্টির পদযাত্রা শুরু

সংগৃহীত

সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ১২০ বিঘা ধানের জমিতে সৃষ্টির পদযাত্রা শুরু হয়েছে। বিশাল এ কর্মযজ্ঞে ব্যবহার করা হচ্ছে নীল ও সোনালী জাতের ধান। বিশ্বের সর্ববৃহৎ এ শস্যচিত্র নাম লেখাবে গিনেস বুকে।

শুক্রবার বগুড়ার নিভৃত পল্লী বালেন্দা গ্রামে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম চারা রোপণের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করেন। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদ এবং ন্যাশনাল এগ্রিকেয়ার এর আয়োজন করে।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক প্রধান অতিথি বক্তব্যে বলেন, এটি শুধু গিনেস বুকে বঙ্গবন্ধুর নাম লেখা নয়, বাংলাসহ পৃথিবীর বুকে জাতির পিতার নাম যেন চিরতরে লেখা থাকে সেটাই লক্ষ্য। তাই এটাই শেষ নয়, এখান থেকে শুরু সামনের দিকে এগিয়ে যাওয়ার।

সভাপতির বক্তব্য কৃষিবিদ আ ফম বাহাউদ্দিন নাছিম বলেন, শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি তৈরি করার জন্য নীল ও সোনালী রংয়ের দুই ধরনের ধান বেছে নেয়া হয়েছে। এই নিভৃত পল্লীর বালেন্দা গ্রামের ৪০ একক জমির মাঠ প্রস্তুত করতে ১০০ বিএনসিসি সদস্যের দল অংশ নেন। আজ চারা রোপণ করা হলো। এই কর্মযজ্ঞের মাধ্যমে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে নতুন রেকর্ড সৃষ্টি হবে। বিশ্বে সর্ববৃহৎ শস্যচিত্র হবে এটি। শস্যচিত্রে বঙ্গবন্ধু প্রথমবারের মতো গিনেস বুকে স্থান পেয়ে নতুন ইতিহাস সৃষ্টি করবে। 

আনুষ্ঠানিক উদ্বোধনের পর পুরোদমে চারা রোপণ কাজ চলছে। ধাপে ধাপে এটি পর্যবেক্ষণ করে সঠিক বিন্যাস নিশ্চিত হবে। আর তখনই শস্যচিত্রে ফুটে উঠবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। 

এ সময় উপস্থিত ছিলেন- শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি সভাপতি সমীর চন্দ্র, সদস্য সচিব কেএসএম মোস্তাফিজুর রহমান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, শেরপুর-ধুনট আসনের এমপি হাবিবর রহমান, সাংসদ তানভীর শাকিল জয়সহ আওয়ামী লীগের কেন্দ্রীয়, জেলা-উপজেলা নেতাকর্মীসহ অনেকেই।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়