নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৭, ৩০ জানুয়ারি ২০২১
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেছেন। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তারা।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএনপি মহাসচিব চিকিৎসার জন্য শনিবার সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তার স্ত্রী রাহাত আরা বেগমসহ সিঙ্গাপুর রওয়ানা হয়েছেন। করোনাভাইরাসের কারণে তাদেরকে সেখানে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। পরে চিকিৎসা নিয়ে দেশে ফিরবেন তারা।
এর আগে সর্বশেষ ২০১৯ সালের ৪ অক্টোবর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়























