নিজস্ব প্রতিবেদক
মানুষ শীতে কষ্ট পাচ্ছে, আর মন্ত্রী-এমপিরা লুটপাটে ব্যস্ত: রিজভী
ফাইল ছবি
দেশে হাজার হাজার মানুষ শীতে কষ্ট পাচ্ছে। আর আওয়ামী লীগের এমপি, মন্ত্রীরা সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে লুটপাটে ব্যস্ত। তারা শীতার্ত মানুষের জন্য কিছুই করেননি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ (শনিবার) সকাল ৯টার দিকে পুরান ঢাকার রায়সাবাজার মোড়ে ছাত্রদল সহ-সভাপতি ওমর ফারুক কাউসারের উদ্যোগে শীতবস্ত্র বিতরণের আগে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, মানুষের জীবন নিয়ে সরকার ছিনিমিনি খেলছে। এই সরকার মানুষের নিরাপত্তা দিতে পারে না। হাজার হাজার মানুষ শীতে কষ্ট পাচ্ছে। কোথায় আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি), মন্ত্রীরা। তারা সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে লুটপাটে ব্যস্ত।
রিজভী আরো বলেন, করোনা থেকে মুক্ত হওয়ার জন্য সরকার টিকা দেওয়ার কথা বলছে। এই টিকায় মানুষ বাঁচবে কি বাঁচবে না তা নিশ্চিত নয়। আমরা আগেই বলেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগে নিন কিন্তু তারা কেউ নেননি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ঘর থেকে বের হন না। মানুষের প্রতি প্রধানমন্ত্রীর দরদ থাকলে তিনি বের হয়ে দেখতেন, মানুষ কতটা কষ্টে আছে। মানুষ কীভাবে হাসপাতালে বেড পায় না, অক্সিজেন পায় না, ধুঁকতে ধুঁকতে মানুষ মারা যাচ্ছে।
এসময় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকসহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























