নিজস্ব প্রতিবেদক
করোনা মোকাবিলায় ভারত-যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে বাংলাদেশ
ফাইল ছবি
করোনাভাইরাস মহামারি ব্যবস্থাপনার র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান অনেকটা নিচের দিকে থাকলেও দেশটি ভারত ও যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে রয়েছে।
করোনাভাইরাস মহামারির ব্যবস্থাপনা র্যাংকিং প্রকাশ অস্ট্রেলিয়ার সিডনি ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোওয়ি ইন্সটিটিউট। র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান নিচের দিকে হলেও এগিয়ে রয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র থেকে।
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় পৃথিবীর ৯৮টি দেশের ব্যবস্থাপনা নিয়ে এ র্যাঙ্কিং বা কোভিড পারফরম্যান্স ইনডেক্স প্রকাশ করে লোওয়ি ইন্সটিটিউট।
শুক্রবার সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানায়।
খবরে বলা হয়েছে- সূচকে বাংলাদেশের অবস্থান ৮৪ তম এবং ভারতের অবস্থান ৮৬ তম। তবে ভারতের চেয়েও অনেকটা পিছিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। সূচকে দেশটির অবস্থান ৯৪ তম।
করোনা মোকাবিলায় সবচেয়ে সফলতা দেখিয়েছে নিউজিল্যান্ড সূচকে যার অবস্থান প্রথম এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনাম। করোনা মোকাবিলার ব্যবস্থাপনার সূচকে সবচেয়ে তলানিতে রয়েছে ব্রাজিল যার অবস্থান ৯৮তম।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























