নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৬, ৩০ জানুয়ারি ২০২১
সিংড়ায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন
সংগৃহীত ছবি
নাটোরের সিংড়া পৌর নির্বাচনে কেন্দ্র দখল করে প্রকাশ্যে সিল মারা, এজেন্টদের মারধর ও কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী মো. তায়জুল ইসলাম।
আজ (শনিবার) দুপুর ১টায় পৌর বিএনপি’র কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। এ সময় তিনি প্রশাসনের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র আহ্বায়ক মজিবর রহমান, সদস্য সচিব দাউদার মাহমুদ, সাইদুর রহমান সাধুসহ অনেকে।
তায়জুল ইসলাম বলেন, সকাল ৮টা থেকে ভোট কাটা শুরু হয়ে গেছে। আমাদের এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়েছে। প্রকাশ্যে সিল মারা হচ্ছে নৌকা মার্কায়। এই নির্বাচন বর্জন করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি এই নির্বাচন বর্জন করলাম।
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়























