ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৮, ৩০ জানুয়ারি ২০২১

করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু ১৭, নতুন শনাক্ত ৩৬৩

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত আরও ১৭ জন ব্যক্তি  মারা গেছেন। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ১১১ জনে। 

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩৬৩ জন। নতুন শনাক্তদের নিয়ে দেশে সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৩৪ হাজার ৭৭০ জনে।     

শনিবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এ তথ্য পাওয়া গেছে।

একদিনে করোনাকে জয় করেছেন আরও ৩৩৭ জন। বর্তমানে দেশে সুস্থতার সংখ্যা পৌঁছাল ৪ লাখ ৭৯ হাজার ২৯৭ জনে। ২৪ ঘণ্টায়  ১২হাজার ৮৪ টি নমুনা পরীক্ষা করা হয়।

 আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়