ঢাকা, বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬,   ভাদ্র ১২ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০০, ৩০ জানুয়ারি ২০২১

টিকা নিতে কারা রেজিস্ট্রেশন করতে পারবেন না, জানালেন পলক

ফাইল ছবি

ফাইল ছবি

সম্মুখ যোদ্ধারা ছাড়া ৫৫ বছরের নিচে কোনো মানুষ আইসিটি মন্ত্রণালয়ের সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারবেন না বলে জানিয়েছেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

তবে ৫৫ বছরের নিচে সম্মুখ যোদ্ধাদের তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হলে আইসিটি মন্ত্রণালয় তাদের রেজিস্ট্রেশন আগেই সম্পূর্ণ করে রাখবে বলেও জানান তিনি। 

আজ (শনিবার) দুপুরে নাটোরের সিংড়া পৌরসভা নির্বাচনে গোল-ই আফরোজ কলেজের ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন পলক।

এ সময় প্রতিমন্ত্রী ৫৫ বছরের  নিচে সম্মুখ যোদ্ধাদের স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ করেন।

স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, জন প্রতিনিধিদের কেন্দ্রীয়ভাবে তালিকা না পাঠানো হলে স্ব-স্ব জেলার স্বাস্থ্য বিভাগে তালিকা প্রদানের অনুরোধ জানান তিনি। 

প্রতিমন্ত্রী আরো বলেন, সঠিকভাবে টিকা প্রদানের জন্য পুরো ভ্যাকসিন কার্যক্রমকে ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়েছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়