নিজস্ব প্রতিবেদক
ভাসানচরে পৌঁছেছে ১৪৬৪ রোহিঙ্গা
ফাইল ছবি
তৃতীয় ধাপে রোহিঙ্গা স্থানান্তরের দ্বিতীয় দিনে আজ আরো ১৪৬৪ জন রোহিঙ্গা ভাসানচরে পৌঁছেছে। তাদেরকে নৌবাহিনীর চারটি জাহাজে করে নিয়ে যাওয়া হয়। এ নিয়ে মোট ৬ হাজার ৬৭২ জন রোহিঙ্গার অবস্থানে প্রাণচঞ্চল পেয়েছে ভাসানচর।
আজ (শনিবার) সকালে নৌবাহিনীর ৪টি জাহাজ রোহিঙ্গাদের নিয়ে চট্টগ্রামের বোট ক্লাব থেকে ছেড়ে গিয়ে দুপুরে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন এ প্রকল্পের পরিচালক কমোডর আবদুল্লা আল মামুন।
গতকাল দুপুরে তৃতীয় দফার প্রথম যাত্রায় নোয়াখালীর ভাসানচরে পৌঁছায় এক হাজার ৭৭৮ রোহিঙ্গা।
এর আগে সকাল ৯টার দিকে নৌবাহিনীর চারটি জাহাজে করে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করে তারা। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা বিএএফ শাহীন কলেজের ট্রানজিট ক্যাম্প থেকে জাহাজগুলো ছেড়ে যায়।
বৃহস্পতিবার রাতে ৩০টি বাসে করে প্রথম যাত্রায় এক হাজার ৭ শতাধিক রোহিঙ্গাকে কক্সবাজারের কুতুপালং থেকে আনা হয় চট্টগ্রামের ট্রানজিট ক্যাম্পে।
একইভাবে শুক্র-শনিবার দ্বিতীয় যাত্রায় বাকি রোহিঙ্গাদের নেওয়া হয় ভাসানচরে। সব মিলিয়ে তৃতীয় দফায় ভাসানচরে পৌঁছে ৩ হাজারের বেশি রোহিঙ্গা। এভাবে মোট এক লাখ রোহিঙ্গাকে কক্সবাজার থেকে ভাসানচরে স্থানান্তর করা হবে। যেখানে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধায় নির্মাণ করা হয়েছে এক হাজার ২০টি ক্লাস্টার গ্রাম। রয়েছে জীবিকা নির্বাহেরও ব্যবস্থা।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























